শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া খানম খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের বাসিন্দা রোকেয়া খানম (৭২) গতকাল সোমবার বেলা পৌনে ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ডুমুরিয়া মডেল স্কুলের মাঠে গতকাল বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রোকেয়া খানমের দাফন সম্পন্ন হয়। তিনি প্রথম আলোর খুলনা প্রতিনিধি কাজী আব্দুল্লাহর মা। খুলনা অফিস সামছুল হক ভূইয়াকিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির সদস্য সামছুল হক ভূইয়া (৫৭) গতকাল সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ উপজেলার শাহবাগ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি