শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাচী বেগমনরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের প্রতাবমহল গ্রামের বাসিন্দা আহমদ আলীর স্ত্রী এলাচী বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। গতকাল সকালে স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এলাচী বেগম পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্বামী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের দাদি। নিজস্ব প্রতিবেদক।খলিলুর রহমান মজুমদার বাংলাদেশ জাতীয় পার্টির (বিজিপি) সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সভাপতি খলিলুর রহমান মজুমদার (৬৫) মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নোয়াখালী অফিস।আকবর আলী মণ্ডল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা আকবর আলী মণ্ডল (৮৫) মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে তাঁর লাশ বিরামপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবীরের বাবা। বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।