শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজহাত গাণিসাবেক মন্ত্রী প্রয়াত শফিকুল গাণির স্ত্রী নাজহাত গাণি (৬৪) ক্যানসারে আক্রান্ত হয়ে গত শুক্রবার থাইল্যান্ডের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কাল সোমবার তাঁর মরদেহ ঢাকায় আনা হবে। মঙ্গলবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে মরদেহ নীলফামারীর ডিমলা উপজেলায় গ্রামের বাড়ি নেওয়া হবে। বুধবার বাদ আসর সুন্দরখাতায় স্বপন মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। নাজহাত গাণির মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক।ছাইরুন্নেসা খানমভাষাসৈনিক ও সিরাজগঞ্জের চিকিৎসক এম মহীউদ্দিন খানের স্ত্রী ছাইরুন্নেসা খানম (৭৬) ১৮ জুন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর লাশ সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুর রাজ্জাকসুনামগঞ্জ শহরের জামতলা এলাকার বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক (৮৫) গতকাল শনিবার লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, সাত ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ বাংলাদেশে আনার পর গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বগলাখারা গ্রামে দাফন করা হবে। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) বোরহান উদ্দিন ও সিলেট জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বাবা। সুনামগঞ্জ অফিস।আবদুল হাকিম মণ্ডল এটিএন বাংলার জামালপুর জেলা প্রতিনিধি লুৎফর রহমানের বাবা আবদুল হাকিম মণ্ডল (৯০) গতকাল শনিবার দুপুরে ইসলামপুর উপজেলার পলবান্ধা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। বাদ এশা জানাজা শেষে তাঁর লাশ পলবান্ধা সরকারি কবরস্থানে দাফন করা হয়। জামালপুর প্রতিনিধি মমিরুন নেছাগাজীপুরের টঙ্গী থানার আরিচপুরের বাসিন্দা মমিরুন নেছা (৯০) গত শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি সাবেক বেতারশিল্পী মরহুম হাফিজ উদ্দিন ভূঁইয়ার স্ত্রী এবং টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নওরোজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ আলী ভূঁইয়ার মা। টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা।