শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা আব্বাস আলী মোল্লা রাজশাহীর বাগমারার তাহির একডালা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্বাস আলী মোল্লা (৬৫) গতকাল সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিকাজী মশিউর রহমানবাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক কাজী মশিউর রহমান (৭৬) গতকাল সোমবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর ঢাকার উত্তরায় তাঁর প্রথম জানাজা শেষে মরদেহ বাগেরহাটের গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় ফতেহপুর ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান ও বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। বাগেরহাট প্রতিনিধিআবদুর রহমানকক্সবাজার আবহাওয়া অফিসের মুখ্য আবহাওয়াবিদ আবদুর রহমান (৪৬) গত শনিবার সকালে ভারতের মাদ্রাজের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। পরদিন রোববার সন্ধ্যায় পাবনার সাঁথিয়া উপজেলার পাইকারহাটি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি বাবা-মা, তিন ভাই, দুই বোন, স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার সৈয়দ মো. জসিম উদ্দিন কুমিল্লার বরুড়া উপজেলার ১৫ নম্বর পয়ালগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জসিম উদ্দিন (৫৫) হূদেরাগে আক্রান্ত হয়ে গত রোববার রাতে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি মা, স্ত্রী, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার মুদাফফরগঞ্জ আলী নোয়াব উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী ও বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা