শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্জুরুল আলমরাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলের শ্রমিক মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম (৫৯) গত সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় কেপিএম জামে মসজিদে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজা শেষে চাঁদপুরে গ্রামের বাড়িতে দাফনের জন্য লাশ নিয়ে যাওয়া হয়। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।একরামুল হক সরকারজয়পুরহাট শহরের মাস্টারপাড়ার বাসিন্দা ও জয়পুরহাট চিনিকলের সাবেক কর্মচারী মুক্তিযোদ্ধা একরামুল হক সরকার (৬৮) গত সোমবার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সোমবার রাতেই জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জয়পুরহাট প্রতিনিধি।আব্দুর রহিমময়মনসিংহের ত্রিশাল উপজেলার পূর্বগ্রামের বাসিন্দা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রহিম মাস্টার (৬৫) গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বাদ আসর তাঁর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।