শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম মজিফা খানজাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের নাক, কান ও গলা বিভাগের প্রধান সার্জন অধ্যাপক এ এফ মহিউদ্দিন খানের মা বেগম মজিফা খান (৭৬) গতকাল শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। জানাজা শেষে গতকালই তাঁর মরদেহ লক্ষ্মীপুরের চরসাই গ্রামে দাফন করা হয়েছে। আগামী ৫ জুলাই বাদ আসর বাড়ি-২৭, রোড-২৭৫/কে, ধানমন্ডিতে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।মান্নান সিকদার ঝালকাঠি আইনজীবী সমিতির সাবেক সভাপতি মান্নান সিকদার (৮০) গতকাল শনিবার দুপুরে রাজধানীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ রোববার বিকেলে জানাজা শেষে তাঁর লাশ ঝালকাঠির বাঘড়ি গ্রামের বাড়িতে দাফন করা হবে। ঝালকাঠি প্রতিনিধি।