শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজিয়া শহীদুল্লাহ
তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহর স্ত্রী রেজিয়া শহীদুল্লাহ (৭৮) গতকাল বুধবার ভোরে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাজা গতকাল বুধবার বাদ আসর রাজধানীর মহাখালীর ডিওএইচএস জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।

আনছার আলী
বাংলাদেশ প্রতিদিন-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ আনছার আলী (৪৪) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে জানাজা শেষে তাঁকে তাঁর গ্রামের বাড়ি রাজনগর উপজেলার মহলাল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। —মৌলভীবাজার প্রতিনিধি|

ফরহাদ আলী ফকির
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরজামিরা গ্রামের সমাজসেবক ফরহাদ আলী ফকির (৬০) গত মঙ্গলবার ভোরে লিভারের দুরারোগ্য ব্যাধিতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।—সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি|