শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক মুকুল মাহবুবলালমনিরহাটের সাংবাদিক মুকুল মাহবুব (৫৬) গত রোববার সকালে জেলা শহরের নর্থ বেঙ্গল মোড়ের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০০৮ সালে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর থেকে তিনি অসুস্থই ছিলেন। মুকুল মাহবুব তিন ছেলে ও স্ত্রী, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মুশরত মদাতি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাতেই তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  লালমনিরহাট সংবাদদাতাকবির আহম্মদচট্টগ্রামের মিরসরাই উপজেলার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কবির আহম্মদ বীর প্রতীক (৭৪) গত রোববার রাতে মিরসরাইয়ের মোবারকঘোনা এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার জানাজা শেষে তাঁকে নিজ গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।  মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিজাহানারা বেগমঢাকার কদমতলী থানার দনিয়া ইউনিয়নের নাসির উদ্দিন রোডের বাসিন্দা জাহানারা বেগম (৬২) নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁকে দনিয়া পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্বামী, চার ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। তিনি মনসুর স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা নাসির উদ্দিনের স্ত্রী। বিজ্ঞপ্তি।