শোক
গোলাম ফারুক আহমেদমার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা ও পরিচালক গোলাম ফারুক আহমেদ গত শনিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম জানাজা আজ সোমবার বাদ জোহর বারিধারা বাইতুল আতিক জামে মসজিদে (বারিধারা পার্ক-সংলগ্ন) ও দ্বিতীয় জানাজা বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে দাফন করা হবে। আগামীকাল মঙ্গলবার বাদ আসর বারিধারা জামে মসজিদ ইসলামিক সেন্টারে (প্ল্লট নম্বর-২৩, রোড নম্বর-১) মরহুমের কুলখানি হবে। বিজ্ঞপ্তি। আহম্মদ উল্যাহফেনীর দাগনভূঁঞা উপজেলার মোমারিজপুর গ্রামের অধিবাসী আহম্মদ উল্যাহ (৭৮) গতকাল রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আহম্মদ উল্যাহ দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফেনী প্রতিনিধি ও ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের বাবা। নিজস্ব প্রতিবেদক, ফেনী।