শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিউর রহমান খানসিলেটের সাবেক জেলা ও দায়রা জজ মো. মতিউর রহমান খান (৯০) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই দিনই জানাজা শেষে তাঁর মরদেহ রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মরহুমের কুলখানি আজ শুক্রবার বাদ আসর তাঁর নিজ বাসভবনে (৬৭৬ পশ্চিম ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট) অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।আরজুদা খানমকিশোরগঞ্জের তাড়াইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার তাড়াইল প্রতিনিধি দেওয়ান ফারুক দাদ খানের মা আরজুদা খানম (৭৫) গত বুধবার উপজেলার সেকান্দর-নগর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর হজরত শাহ সেকান্দর (র.) মাজার চত্বরে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আশালতা ঘোষকিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ইলচিয়া গ্রামের বাসিন্দা আশালতা ঘোষ (৯৫) গত বুধবার রাতে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি গণফোরাম কেন্দ্রীয় কমিটির কৃষি সম্পাদক নৃপেন ঘোষের মা। ১০ ফেব্রুয়ারি তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হবে। বিজ্ঞপ্তি।