শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজিয়া মাহবুব বিশিষ্ট সাহিত্যিক রাজিয়া মাহবুব (৮৪) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শনিবার বাদ মাগরিব গুলশানের বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মরহুম এম আর খানের স্ত্রী। বিজ্ঞপ্তি। সয়ম্ভু সরকারবরিশাল জেলা যুব মৈত্রীর সহসভাপতি, গণসংগীতশিল্পী ও শিক্ষাবিদ সয়ম্ভু সরকার গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এবং বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর ও সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।