শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সালাম মাস্টারবাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আবদুস সালাম মাস্টার (৬৭) গতকাল শনিবার সকালে মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।মোহাম্মদ হোসেনফেনীর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন (৩৮) গতকাল শনিবার দুপুরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, বাবা-মা ও পাঁচ ভাইবোন রেখে যান। আজ রোববার সকাল ১০টায় ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের রাস্তারখিল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করার কথা রয়েছে। তিনি ফেনীর প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ছিলেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।মমতাজ বেগম কবি আবদুর রশীদ খানের স্ত্রী মমতাজ বেগম (৮০) সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ ম্যানচেস্টারের ইনফিল্ডের মুসলিম কবরস্থানে দাফন করা হয়। তাঁর বাড়ি চাঁদপুরের জাফরাবাদ গ্রামে। বিজ্ঞপ্তি।সয়ম্ভু সরকারবিশিষ্ট সংগীতজ্ঞ সয়ম্ভু সরকার (৪৫) গত বৃহস্পতিবার রাজধানীর জাতীয় হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে শহীদ আসাদ পরিষদের নেতারা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।