শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আশরাফ আলী শিকদার
সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ আলী শিকদার (৭৮) হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৪ অক্টোবর সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামে। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি রেখে গেছেন। মরহুম আশরাফ হলি ফ্যামিলি হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক, স্বাস্থ্যবিষয়ক লেখক সজল আশফাকের বাবা। ৫ অক্টোবর মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মো. নূরুল আবছার
অগ্রণী ব্যাংকের প্রধান শাখার উপ-মহাব্যবস্থাপক মো. নূরুল আবছার গত বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নামাজে জানাজা শেষে নূরুল আবছারকে গতকাল বৃহস্পতিবার তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা ছিল। বিজ্ঞপ্তি।

এজাজুল হক
ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম চর সোনাপুর গ্রামের সমাজসেবী এজাজুল হক ওরফে এজু মিয়া (৭৬) গতকাল বৃহস্পতিবার দুপুরে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক ওরফে হিরনের বাবা তিনি। ফেনী অফিস