শোক
এ এম এ রহিমসাবেক সচিব এ এম এ রহিম (৭৬) গতকাল সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ মাগরিব রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা হবে। বিজ্ঞপ্তিমোহাম্মদ সিরাজুল ইসলামনারায়ণগঞ্জের শাহ সুফি মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরী (৮৩) গতকাল সোমবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর নারায়ণগঞ্জের পুরোনো বন্দরে কাদরিয়া ভান্ডার পাক দরবার শরিফে তাঁর জানাজা হবে। বিজ্ঞপ্তিমনির উদ্দিন খানবাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রেস সেক্রেটারি মনির উদ্দিন খান (৩৫) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি