শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হক ভাষাসৈনিক ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবদুল হক (৮৫) গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার হজরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। বাসস।নুরুল আমিন খানটিঅ্যান্ডটি বোর্ডের প্রাক্তন সদস্য ও তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার আবদুল ওয়াহাব খানের ছেলে এ কে এম নুরুল আমিন খান (৭১) গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে দেশে ফেরার পর আগামীকাল বৃহস্পতিবার বনানী গোরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার বাদ আসর তাঁর বাসভবনে (বাড়ি: ৬৪, সড়ক: ১১/এ, ধানমন্ডিতে) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শরিক হতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। বাসস।