শোক
মাসুদ-উস-সুলতান সাবেক কর আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মাসুদ-উস-সুলতান গত শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। কাল শুক্রবার বাদ আসর মরহুমের নিজ বাসভবন ৩/২০৪ (ইস্টার্ন পিস) পীর সাহেবের গলি, শান্তিনগর, ঢাকায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।সাইদুর রহমানবাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক এ জেড সাইদুর রহমান (৫৩) গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের কুলখানি কাল শুক্রবার বাদ আসর তাঁর গুলশানের নিজ বাসায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।কাজী মোহাম্মদ সাহাবউদ্দিন চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সভাপতি কাজী মোহাম্মদ সাহাবউদ্দিন (৪৮) গত মঙ্গলবার রাতে চট্টগ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।কাজী নূরুল ইসলামবাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা সদস্য ও দ্য ইনস্টিটিউট অব রুরাল ডেভেলপমেন্টের (আইআরডি) সাবেক সভাপতি কাজী নূরুল ইসলাম (৭৫) গত মঙ্গলবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।খোন্দকার আবদুর রহিমজাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য খোন্দকার সাইদুর রহিমের বাবা বিসিআইসির সাবেক কর্মকর্তা খোন্দকার আবদুর রহিম (৯৬) গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।