শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিমা বেগমকণ্ঠশিল্পী আবিদা সুলতানার মা মুসলিমা বেগম গত শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। মরহুমার কুলখানি কাল সোমবার বাদ আসর আবিদা সুলতানার সেগুনবাগিচার বাসায় অনুষ্ঠিত হবে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মামুনুর রশিদ চৌধুরীবাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (বিএফটিইউসি) সাধারণ সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী (৭২) গত শুক্রবার রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে জানাজা শেষে তাঁর মরদেহ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সত্যনারায়ণ আগরওয়ালাজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাসিন্দা ভাষাসৈনিক সত্যনারায়ণ আগরওয়ালা (৮৬) গতকাল শনিবার সকালে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে পৌর সদরের মহাশ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।হাবিবা খাতুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ সুমনের মা হাবিবা খাতুন (৭৩) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকার কবরস্থানে দাফন করা হয়। কাল সোমবার বাদ জোহর মরহুমার ছেলের বিশ্ববিদ্যালয়ের সি-৫৭ নম্বর বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।