শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরউদ্দিন আহমেদসুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সাবেক ডেপুটি রেজিস্ট্রার এ এম নুরউদ্দিন আহমেদ গতকাল সোমবার ভোরে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।আবিদ রহমানকলামিস্ট ও জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য আবিদ রহমান (৫০) গতকাল সোমবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।হাবিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী রেজিস্ট্রার ও সংবাদপত্র এজেন্ট মো. হাবিবুর রহমান (৭৫) গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে ময়মনসিংহ সদর উপজেলার খাগডহরে তাঁর মরদেহ দাফন করা হয়। ময়মনসিংহ অফিস।