শোক
মাজেদা বেগমশিল্পপতি ও রহমান গ্রুপের চেয়ারম্যান মো. ফজলুল রহমানের স্ত্রী এবং প্রতিষ্ঠানের পরিচালক মাজেদা বেগম রহমান ৫ ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মরদেহ নারায়ণগঞ্জের পাইকপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তিআজমিরী রহমানমরহুম কাজী আতিকুর রহমানের স্ত্রী আজমিরী রহমান ৮ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। কাল শুক্রবার বাদ আসর মরহুমার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি আবদুস সোবহানরাজধানীর কলাবাগানের বাসিন্দা সাবেক শিক্ষক মো. আবদুস সোবহান (৮৩) গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তিমুশফিকুর রহমান খানখ্যাতনামা আইনজীবী ও মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান (৬৫) গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি