শোক
মাহবুবুর রহমান
ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী শামসুর রহমানের বাবা মাহবুবুর রহমান গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মাহবুবুর রহমান দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার নোয়াখালীর চাটখিলে তাঁর গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
এ কে এম তৌফিক হোসেন
বন বিভাগের সাবেক ডেপুটি রেঞ্জার এ কে এম তৌফিক হোসেন (৫৭) গতকাল বুধবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।