শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকরাম বিজু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ইকরাম বিজু (৬৩) গতকাল রোববার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি। রূপম দাশজাপানের রেইটস্যুমেইকেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র রূপম দাশ (২০) গত বৃহস্পতিবার জাপানের কেনু নদীতে ডুবে মারা গেছেন। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টোকিওর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার উপস্থিতিতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।কাজী সিরাজুল ইসলামগোপালগঞ্জ ননীক্ষীর বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী সিরাজুল ইসলাম (৬০) গত শুক্রবার রাতে ঢাকায় আসার পথে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার জেলার ননীক্ষীর কাজীবাড়ি পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।