শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদেমুল ইসলাম ভূঁঞাবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রেজিস্ট্রার অফিসের স্টেট অ্যান্ড লিগ্যাল শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. খাদেমুল ইসলাম ভূঁঞা (৬১) গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে তাঁর মরদেহ টাঙ্গাইলের ভূঞাপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।আবদুল জব্বারভোলার চরফ্যাশন উপজেলার কুসুমবাগ গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী আবদুল জব্বার (৮২) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তথ্য ও প্রকাশনা শাখার পরিচালক শাহ্ আলমের বাবা। বিজ্ঞপ্তি।