শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহান জেব বানুগোপালগঞ্জ শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা জাহান জেব বানু (৭৩) গতকাল রোববার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও চার ছেলে রেখে গেছেন। তিনি গোপালগঞ্জের নজরুল পাবলিক লাইব্রেরির ছয় দশকের অবৈতনিক গ্রন্থাগারিক ও স্থানীয় এস এম মডেল স্কুলের সাবেক শিক্ষক মঈন উদ্দীনের স্ত্রী। গোপালগঞ্জ প্রতিনিধি।মোশাররফ হোসেনপটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন (৪৮) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।