শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম ফিরোজাজাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম ফিরোজা (৬৮) গত মঙ্গলবার রাতে রাজধানীর বড় মগবাজারের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ বরিশাল সদরের আলেকান্দার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।খন্দকার জামান হোসেনখন্দকার জামান হোসেন (৮৭) গত সোমবার লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর শাখার দপ্তর সম্পাদক আতিকা খন্দকারের বাবা। বিজ্ঞপ্তি।এম এ বারেকজাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ বারেক (৬১) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসপানপুরের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।