শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মতিন
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক আবদুল মতিন (৫৮) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে তাঁকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিজ গ্রাম আলীনগরের নামজাদা গোরস্থানে দাফন করা হয়। এর আগে সেনাবাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।