শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খন্দকার শাহাবউদ্দিন মাহমুদবাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি খন্দকার শাহাবউদ্দিন মাহমুদ (৭৫) গত শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।আনোয়ারা হিলালীবিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালীর মা আনোয়ারা হিলালী (৭৫) গত শুক্রবার রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।শের ইসলামরাজধানীর ৬১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শের ইসলাম (৫০) গত শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।