শোক
আমিনউদ্দিন খন্দকার ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আমিনউদ্দিন খন্দকার (৮৬) গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল ভার্টারা জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।শাহাদাৎ হোসেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন (৬৩) গত মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে গ্রামের বাড়ি নিকলী উপজেলায় প্রথম জানাজা এবং বাদ আসর কিশোরগঞ্জের শহীদী মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শোলাকিয়া নূরানী কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।যাদব চন্দ্র সাহাবাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক অনুষদ সদস্য এবং হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক যাদব চন্দ্র সাহা শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে বিআইবিএম পরিবার গভীর শোক প্রকাশ করছে। বিজ্ঞপ্তি।