শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আবদুর রাজ্জাকরংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রাজ্জাক (৪৭) গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটায় ঢাকার পান্থপথের গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল কর্মস্থল কারমাইকেল কলেজে প্রথম জানাজা ও পরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার হাজীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। বুয়েটের কেমিক্যাল বিভাগের অধ্যাপক শওকত চৌধুরী তাঁর ছোট ভাই। বিজ্ঞপ্তি। ছায়েরা বেগম রাজধানীর উত্তরার যুবলীগের নেতা মুহাম্মদ আজহারুল ইসলামের মাতা ছায়েরা বেগম (৬৭) গত বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেছে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ উত্তরার ৪ নং সিটি করপোরেশনের কবরস্থানে দাফন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।