শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলতাজ বেগমপ্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক হামিদ উল্লাহর মা গোলতাজ বেগম (৫৭) গতকাল শনিবার সকালে কক্সবাজারের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ কক্সবাজারের রামু উপজেলার চাকমারকূলের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।আবিদুর রহমান চট্টগ্রামের রেলওয়ে শ্রমিক নেতা মো. আবিদুর রহমান (৭৮) গত শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ ফেনী সদর উপজেলার ডমুরুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।আতাহার হোসেন বাগেরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান এ এস এম আতাহার হোসেন আবু মিয়া (৮২) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুরে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি বাগেরহাট জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বাগেরহাট প্রতিনিধি।