শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নমিতা রানী বিশ্বাসখাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা নমিতা রানী বিশ্বাস (৪০) গত রোববার রাতে পরলোকগমন করেন। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীঘিনালার সংবাদপত্রের এজেন্ট ও স্থানীয় মুনমুন প্রকাশনীর স্বত্বাধিকারী উজ্জ্বল কুমার দের সহধর্মিণী। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।মোশাররফ হোসেনচট্টগ্রামের প্রবীণ হকার মোশাররফ হোসেন (৬৫) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত রোববার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার সানখালী গ্রামে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতি, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স লীগসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম