শোক
শফিকুল ইসলাম শিবলী
পাবনার জ্যেষ্ঠ সাংবাদিক ও জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য শফিকুল ইসলাম শিবলী (৬০) গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পাবনা ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে শহরের কেন্দ্রীয় আরিফপুর কবরস্থানে দাফন করা হবে। পাবনা অফিস।
বেগম সালেমা খাতুন
বেগম সালেমা খাতুন (৮৫) গত মঙ্গলবার ঢাকার লালমাটিয়ার নিজ বাসভবনে বার্ধক্যের কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রয়াত কবি হাবীবুর রহমানের সহধর্মিণী এবং শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের চাচি। মরহুমা দুই ছেলে ও এক মেয়ের মা। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব ৬/৮ ব্লক-ই, লালমাটিয়ায় কুলখানি অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।