শোক
আশেক আহমেদ রাজশাহী বিশ্ববি-দ্যালয়ের উদ্ভিদ-বিদ্যা বিভাগের সাবেক চেয়ার-ম্যান অধ্যাপক আশেক আহমেদ (৭৫) গত সোমবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ আসর তাঁর মিরপুরের (বাসা নং-২১৭, রোড-১২, ব্লক-বি, পল্লবী, ঢাকা-১২১৬) বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। আলীউর রহমানবাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও বাফুফে মিডিয়া কমিটির ডেপুটি চেয়ারম্যান মো. আমিরুল ইসলামের বাবা আলীউর রহমান (৭৫) গতকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ বাড্ডার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ সকালে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। বিজ্ঞপ্তি।আয়েশা আক্তারবিকেএমইএর সহসভাপতি ও নারায়ণগঞ্জের অন্যতম শীর্ষস্থানীয় নিটওয়্যার রপ্তানিকারী প্রতিষ্ঠান অবন্তী কালার টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানীর মা আয়েশা আক্তার (৭২) গত রোববার রাতে বার্ধক্যজনিত রোগে ঢাকার শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সোমবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমার কুলখানি আগামী শুক্রবার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার উজীনাবোয় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।