শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহদি উজ্জামানমানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছোট ভাই প্রকৌশলী মাহদি উজ্জামান (৭৭) গতকাল বুধবার সকালে গুলশানের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আগামী শনিবার বাদ আসর বড় মগবাজার কাজী অফিস লেন জামে মসজিদের সামনে জানাজা শেষে মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারোলে মুক্তি পেলে মরহুমের বড় ভাই গোলাম আযম জানাজায় ইমামতি করবেন। বিজ্ঞপ্তি।নাহিদ জাহানগণমাধ্যমকর্মী নাহিদ জাহান গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই দিনই শ্বশুরালয় যশোরের কৃষ্ণনগর গ্রামে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তিনি এনটিভিতে রেফারেন্স সমন্বয়কারী পদে কর্মরত ছিলেন। এ ছাড়া একুশে টিভি, এটিএন বাংলা ও সিএসবিতে বিভিন্ন সময়ে কাজ করেছেন। কাল শুক্রবার বাদ আসর শেওড়াপাড়ায় মরহুমার নিজ বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।