শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম মাওলা চৌধুরীমুক্তিযোদ্ধা ও ঢাকা ওয়াসার উপসচিব গোলাম মাওলা চৌধুরী গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তিনি বরিশালের মুলাদী উপজেলার বোয়ালিয়া গ্রামের মরহুম মহব্বত আলী চৌধুরীর ছেলে। বিজ্ঞপ্তি। ফেরদৌস মহলবিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষিকা ফেরদৌস মহল (৬৬) গতকাল বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরের শিবনাথ পাড়ার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় শিবনাথ উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি। এম এস আলীবিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী এম এস আলী (৮৪) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পুত্র, কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।ফয়জুন্নাহার মজিদ ২০০৩ সালের রত্নগর্ভা মা খেতাবপ্রাপ্ত কুমিল্লা নিবাসী বেগম ফয়জুন্নাহার মজিদ (৭৩) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত বুধবার জানাজা শেষে উত্তরা ১২ নম্বর সেক্টরে তাঁর মরদেহ দাফন করা হয়। মরহুমার কুলখানি আজ শুক্রবার বাদ আসর ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত হবে।