শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মোহাম্মদ আলী তৎকালীন পাকিস্তান সরকারের সাবেক অ্যানিমেল হাজবেন্ড্রি কমিশনার সৈয়দ মোহাম্মদ আলী (৯৮) গত শুক্রবার রাতে ধানমন্ডির নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামী মঙ্গলবার বাদ আসর তাঁর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। সৈয়দ শামসুদ্দোহাকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ মুরছালিন দারাশিকো এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ শামসুল আরেফিন তারার বাবা সৈয়দ শামসুদ্দোহা মজনু (৭০) গতকাল শনিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যের কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।সেকান্দার হায়াৎ খান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুক্তিযোদ্ধা সেকান্দার হায়াৎ খান (৭৩) গতকাল শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠেপ্রথম জানাজা এবং মোহরায় দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন ও মেয়র মোহাম্মদ মন্জুর আলম শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।