শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফউল্লাহ কামালমুক্তিযোদ্ধা মো. সাইফউল্লাহ কামাল (৬২) গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বিজ্ঞপ্তি। মতিউর রহমানচলচ্চিত্র পরিচালক মতিউর রহমান (৬৮) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকালে গোপীবাগে তাঁর প্রথম জানাজা ও এফডিসিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তিনি পরিচালক ইবনে মিজানের রাখাল বন্ধু ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজগতে আসেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো চন্দ্রাবতী, নাগিনী কন্যা, প্রেমের মরা জলে ডোবে না । বিজ্ঞপ্তি।