শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুল আলম
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল ইসলামিয়া কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মুক্তিযোদ্ধা শামসুল আলম (৬৬) গত সোমবার রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আসর বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মুসলিম গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি যশোরের এনডিসি নাজমুল আলমের বাবা। বরিশাল অফিস