শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াব আলীমাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা নওয়াব আলী (৭৬) গতকাল সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে মাদারীপুর-৩ নির্বাচনী এলাকার সাংসদ সৈয়দ আবুল হোসেন শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিবেগম রাজিয়া রাজ্জাক মেজর (অব.) গিয়াস উদ্দিন আহমেদের মা বেগম রাজিয়া রাজ্জাক (৮৫) গত রোববার ঢাকা সেনানিবাসের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে তাঁর মরদেহ বনানী সেনা কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ আসর সেনানিবাসের আল্লাহু মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে স্বজনদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি