শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এফ এম এজহারুল হকপূবালী ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক এ এফ এম এজহারুল হক (৭৯) গতকাল শনিবার সকালে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ আসর রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসানের বাবা। বিজ্ঞপ্তি। মো. খোরশেদুর রহমানজাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মো. মাহবুবুর রহমানের বাবা মো. খোরশেদুর রহমান (৯২) গতকাল শনিবার দুপুরে ঢাকার গোড়ানের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। রাতে শাহজাহানপুর গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।