শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজিবুর রহমানবাগেরহাটের প্রবীণ সাংবাদিক ও হোমিও চিকিৎসক মুজিবুর রহমান (৭৯) গতকাল রোববার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের খেগড়াঘাট গ্রামে নিজ বাড়িতে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ সোমবার সকাল নয়টায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে এবং বেলা সাড়ে ১১টায় খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। তিনি প্রথমে দৈনিক আজাদ ও পরে দৈনিক ইত্তেফাক-এর বাগেরহাট প্রতিনিধি ছিলেন। বাগেরহাট প্রতিনিধি।