শোক
আনোয়ারা খাতুনস্পেনভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টারভিটার সমন্বয়কারী আনোয়ারা খাতুন (৫০) গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।ইনডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম রাজুর স্ত্রী আনোয়ারা খাতুন এক ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।আগামীকাল শুক্রবার বাদ আসর তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে ১২৫/৩ সেনপাড়া পর্বতা, মিরপুর ১০ নম্বর সেকশনের বাসায়। বিজ্ঞপ্তি।খালেদা মাহবুব বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি খালেদা মাহবুব গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি। লক্ষ্মী রানী দাসরাজধানীর সূত্রাপুরের বাসিন্দা মুক্তিযোদ্ধা লক্ষ্মী রানী দাস (৬১) গত ২ এপ্রিল মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সূত্রাপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।সিরাজুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর সদর দত্তপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা জজ কোর্টের কর্মচারী মো. সিরাজুল ইসলাম (৫২) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বোয়ালমারীতে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।