শোক
মো. আনোয়ার হোসেনজাতীয় অধ্যাপক মো. ইব্রাহিমের জ্যেষ্ঠ ছেলে যুক্তরাজ্যপ্রবাসী চিকিৎসক মো. আনোয়ার হোসেন ৫ এপ্রিল নিউক্যাসলের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার তাঁর মরদেহ ঢাকায় পৌঁছার কথা। বেলা সাড়ে ১১টার দিকে বারডেম জেনারেল হাসপাতালে মরহুমের প্রথম ও বাদ জুমা গুলশান সেন্ট্রাল মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে বাবার কবরে তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি। সৈয়দ বদরুদ্দোজা মাইজভান্ডারীমাইজভান্ডার শরিফের গাউছুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমানের পৌত্র সৈয়দ বদরুদ্দোজা মাইজভান্ডারী গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বাদ জুমা মাইজভান্ডার শরিফ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। মো. আমিনুল ইসলামমাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের বাসিন্দা মো. আমিনুল ইসলাম (৮৫) গত মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন বি-২০২ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. অহিদুল ইসলামের বাবা। বিজ্ঞপ্তি। লুৎফুন নাহারলুৎফুন নাহার (৫৬) গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী প্রকৌশলী শাহ আলম, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। গতকাল মিরপুরে তাঁর মরদেহ দাফন করা হয়। ১৫ এপ্রিল মিরপুর ১০ নম্বরের ডি ব্লকের ‘মি-নিবাস’ নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।