শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোজাম্মেল হোসেনঢাকার বিশেষ জজ মোজাম্মেল হোসেন ১২ এপ্রিল ফ্রান্সের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোজাম্মেল হোসেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী স্ত্রী-সন্তানকে দেখার জন্য ৫ এপ্রিল ঢাকা ত্যাগ করেছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির ওবাইদুল করিম আকন্দ প্রথম আলোকে বলেন, আগামী মঙ্গলবার তাঁর মরদেহ ফ্রান্স থেকে দেশে আনা হবে। আদালত প্রতিবেদক। চৌধুরী খুরশীদ আলম বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চৌধুরী খুরশীদ আলম (৭৯) গত বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর সেগুনবাগিচায় গতকাল দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যালয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আজ রোববার তাঁর পৈতৃক নিবাস চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।