শোক
ফারুখ আহমদইনকিলাব পত্রিকার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সংবাদদাতা ফারুখ আহমদ (৫৭) গত সোমবার একটি স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। ওই দিনই উপজেলার চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতারা শোক প্রকাশ করেছেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি। এম এ সামাদবাংলাদেশ নার্সারীমেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ এম এ সামাদ গত রোববার রাজধানীর গুলশানে ছেলের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ নার্সারীমেন সোসাইটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।রমজান আলীপ্রকৌশলী মো. রমজান আলী গত শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তিনি এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশীদের বেয়াই। বিজ্ঞপ্তি।