শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনসার আলী সিদ্দিকীসাবেক প্রতিমন্ত্রী মুহাম্মদ আনসার আলী সিদ্দিকীর কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর মরহুমের উত্তরার নিজ বাসভবনে (বাসা ৭, রোড ২বি, সেক্টর ৪) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি ১৫ এপ্রিল ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।চৌধুরী খুরশীদ আলমভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা চৌধুরী খুরশীদ আলমের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ মাগরিব ১৩১/১, মালিবাগ প্রথম লেনের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি ১১ এপ্রিল ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।