শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৌধুরী ওমর ফারুকহাজারীবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী ওমর ফারুক (৫০) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অব লেদার ইনস্টিটিউটের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। হাজারীবাগ থানা আওয়ামী লীগসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ওই জানাজায় অংশ নেন। বিজ্ঞপ্তি। লিল মিয়াজাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লিল মিয়া (৬৫) গত বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও শিল্পাঞ্চলের রহিম মেটাল জামে মসজিদে জানাজা শেষে রহিম মেটাল কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টি মহানগর উত্তরের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি। মাঈনুদ্দিন মামুন ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈনুদ্দিন মামুন (৩০) গত মঙ্গলবার রাতে দরবারপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার সকালে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।