শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল ওয়াদুদরাজধানীর বাড্ডার বাইতুল নূর জামে মসজিদের সাবেক সভাপতি আবদুল ওয়াদুদ (১০৪) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার তাঁর মরদেহ কেরানীগঞ্জের চুনকুটিয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজ রোববার বাদ আসর বাড্ডানগর লেনে মরহুমের নিজ বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।মামুনুর রশিদজয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য মামুনুর রশিদ (৫৯) গত শুক্রবার রাতে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ সদর উপজেলার শাহাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জয়পুরহাট প্রতিনিধি।নিরঞ্জন কুন্ডুমিডিয়াকম লিমিটেডের পরিচালক অজয় কুমার কুন্ডুর বাবা নিরঞ্জন কুন্ডু (৮৩) গত শুক্রবার রাতে একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মিডিয়াকম লিমিটেড তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বিজ্ঞপ্তি।