শোক
আবদুল হাই সরকার রংপুরের পীরগাছা উপজেলার ব্রাহ্মণীকুণ্ডা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই সরকার (৮০) গত সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার তাঁর মরদেহ উপজেলার জগজীবন গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আবদুল হাই সরকার দৈনিক দিনকাল-এর পীরগাছা উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমানের বাবা। পীরগাছা (রংপুর) প্রতিনিধি।নাজমা মাসুদআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের শাশুড়ি নাজমা মাসুদ গতকাল মঙ্গলবার বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তারিক উল ইসলাম জানিয়েছেন, মরহুমার জানাজা আজ বুধবার বেলা ১১টায় খুলনার খালিশপুরে অনুষ্ঠিত হবে। পরে গোয়ালখালি কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাসস।