শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজুল ইসলাম চৌধুরীনোয়াখালীর চাটখিল পৌরসভার মেয়র ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) গতকাল শুক্রবার ভোরে একটি স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিকেল সোয়া পাঁচটার দিকে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ সুন্দরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তিআবু শামস মো. ফারুকরাজধানীর দীননাথ সেন রোডের বাসিন্দা আবু শামস মো. ফারুক গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন স্কুইব অব বাংলাদেশ লিমিটেডের মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি