শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসির উদ্দিন সারওয়ারব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন সারওয়ার (৬৭) গত শুক্রবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ আসর মরহুমের নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মো. তাজুল ইসলাম প্রধানঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রধান (৫২) গত শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বাদ জোহর জানাজার পর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।মনিরুজ্জামানপিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলী মুহামঞ্চদ মনিরুজ্জামান (৬৯) গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মরদেহ সেখানেই দাফন করা হয়েছে। তিনি কক্সবাজারের সাবেক এমএলএ ও বিশিষ্ট আইনজীবী মরহুম ফিরোজ আহমদ চৌধুরীর জামাতা। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।